Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চালসায় ভুটানের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক

চালসায় ভুটানের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নাগরাকাটা: বৃহস্পতিবার চালসার একটি হোটেলে নানা ইস্যু নিয়ে ভুটান ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে ২৬তম বর্ডার ডিস্ট্রিক্ট কো- অর্ডিনেশন মিটিং হয়। ভুটান ও ভারতের সীমান্ত ঘেঁষা জেলাগুলির মধ্যে নানা ইস্যুতে সমন্বয়ের উদ্দেশ্যে দুই দেশের মধ্যে এই মিটিং হয়। বৈঠকে বন্যা নিয়ন্ত্রণ, বনসৃজন, নদীর মুখ ডলোমাইট দিয়ে ঢেকে না রাখা, রেল সমস্যা, সীমান্তের নিরাপত্তা সহ নানান ইস্যু নিয়ে আলোচনা হয়। রাজ্যের হয়ে  উপস্থিত ছিলেন ডিভিশনাল কমিশনার অনুপকুমার আগরওয়াল, আইজি উত্তরবঙ্গ রাজেশকুমার যাদব, প্রতিটি জেলার জেলাশাসক ও জেলা পুলিস সুপাররা। অন্যদিকে, ভুটানের ২২ জনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ওই দেশের ডিরেক্টর জেনারেল দাসো পাসং দর্জি, ভুটানের নিরাপত্তা বিষয়ক আধিকারিক কর্মা দর্জি সহ অন্যরা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ