Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

চলন্ত ট্রেন থেকে পড়ে দোকানের ছাদে যাত্রী

চলন্ত ট্রেন থেকে পড়ে দোকানের ছাদে যাত্রী
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চলন্ত ট্রেনের কামরা থেকে পড়ে গিয়ে জখম হলেন এক যাত্রী। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে হুগলিঘাট স্টেশনে। বরাতজোরে বেঁচে গেলেও গুরুতর জখম হয়েছেন ওই যাত্রী। স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করেন। জানা গিয়েছে, ওই যাত্রী ব‍্যান্ডেল-নৈহাটি ট্রেনে যাচ্ছিলেন। সাবওয়ের উপর দিয়ে যাওয়ার সময় তিনি ট্রেনের কামরা থেকে নীচে চায়ের দোকানের উপর গিয়ে পড়েন।
Advertisement
সম্পর্কিত সংবাদ