লখনউ, ১৪ নভেম্বর: ফের সংবাদ শিরোনামে যোগীরাজ্য। এবার ঘটনাস্থল উত্তরপ্রদেশের আলিগড়। এখানে চলন্ত ট্রেনে স্বামীর সামনেই স্ত্রীর শ্লীলতাহানির ঘটনা ঘটল। আর একে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। এমনকী নির্যাতিতার স্বামী প্রতিবাদ করলে তাঁকেও বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই গোটা ঘটনায় কেবলমাত্র দর্শকেরই ভুমিকা পালন করলেন ট্রেনের অন্য যাত্রীরা!
Advertisement
জানা গিয়েছে, বছর ২২-এর ওই নববধূ গতকাল মঙ্গলবার রাতে স্বামীর সঙ্গেই দিল্লি থেকে আলিগড়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথে মধ্যরাতে চলন্ত ট্রেনেই তাঁর শ্লীলতাহানি করে চার যুবক। দুষ্কৃতীরা অশালীন ভাবে মহিলাকে স্পর্শ করার চেষ্টা করলে প্রতিবাদ জানায় তাঁর স্বামী। তখন তাঁকেই বেল্ট দিয়ে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। এরপর পুলিসে ফোন করার কথা বলা হলে ওই বগি ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
তবে ঘটনার এখানেই শেষ নয়! আলিগড় স্টেশনে ট্রেন থামার সাথে সাথেই অভিযুক্তরা ফের ওই মহিলার শ্লীলতাহানি করতে শুরু করে দেয়। এবারে স্বামী প্রতিবাদ করলে তাঁকে লাথি, ঘুষি ও বেল্ট দিয়ে বেধড়ক মারধর করে। উপায়ন্তর না পেয়ে নির্যাতিতা চিৎকার শুরু করলে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়। এরপর জিআরপি এসে অভিযুক্তদের গ্রেপ্তার না করে উল্টে তাঁর স্বামীকেই প্রথমে থানায় নিয়ে যায়। এমনটাই দাবি নির্যাতিতার। পরে অবশ্য পুলিস অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছে।