Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

চলন্ত বাসে মৃত্যু

চলন্ত বাসে মৃত্যু
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেহালা চৌরাস্তায় চলন্ত বাসের মধ্যে এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল। মৃতের নাম সুস্মিতা চন্দ্র (২৮)। যাদবপুর থানা এলাকার ইব্রাহিমপুরের বাসিন্দা তিনি। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বেহালা থানার পুলিস। লালবাজার জানিয়েছে, দেহের ময়নাতদন্ত করা হবে। সোমবার বেহালা চৌরাস্তায় স্ট্যান্ডে সবাই নেমে গেলেও সংজ্ঞাহীন অবস্থাতেই বাসের আসনে বসেছিলেন সুস্মিতা। কন্ডাক্টর তাঁকে ডাকতে গেলে আচমকাই পড়ে যান তিনি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ