Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

চোলাই বিক্রির অভিযোগ, ধৃত ২

চোলাই বিক্রির অভিযোগ, ধৃত ২
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মানবাজার: বেআইনিভাবে চোলাই মদ বিক্রির অভিযোগে শনিবার রাতে দুই যুবককে গ্রেপ্তার করেছে বরাবাজার ও কেন্দা থানার পুলিস। ধৃতরা হল বরাবাজারের বনকাটি গ্রামের রথু সিং সর্দার। অন্যজন কেন্দা থানার হরিহরপুর গ্রামের রাজারাম মাহাত। পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত দুই যুবক বাড়িতে গোপনে মদ বিক্রি করেছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিস সেখানে অভিযান চালায়। পুলিস জানিয়েছে, ওই দুই যুবক মদ বিক্রির কোনও বৈধ কাগজ দেখাতে পারেনি। তাই তাদের গ্রেপ্তার করা হয়। রথুর কাছ থেকে ১১ লিটার ও রাজারামের কাছ থেকে পাঁচ লিটার চোলাই উদ্ধার হয়েছে। এছাড়া রবিবার মানবাজার সার্কেলের আবগারি দপ্তর ও কেন্দা থানা অবৈধ মদের বিরুদ্ধে অভিযান চালায়। এদিন কুচুঙ্গ, বিন্দুডি, চাঁদড়া সহ বেশ কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে পুলিস চোলাই মদ উদ্ধার করে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ