Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

চড়িয়াল সেতুর একদিকের লেন বন্ধ করে জলের পাইপ মেরামত

চড়িয়াল সেতুর একদিকের লেন বন্ধ করে জলের পাইপ মেরামত
  • ১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বজবজ: চড়িয়াল সেতু সড়কের নীচে জলের পাইপলাইন ফেটে গিয়েছে। সেটি মেরামত করার জন্য মঙ্গলবার সেতুর দক্ষিণ দিকের একটি লেনে যান চলাচল বন্ধ রাখা হয়। উত্তর দিকের লেনটি দিয়েই আপ ও ডাউনের যান চলাচল করানো হয়। বজবজ পুরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত বলেন, সেতুর দক্ষিণ দিকে পশ্চিম প্রান্তের সংযোগকারী রাস্তার অনেকটা গভীরে কেএমডিএর পানীয় জলের পাইপে চোরা লিকেজ হয়েছে। সেটি মেরামত করার জন্য এ’দিন কাজ শুরু করে কেএমডিএ। সারা রাত ধরে কাজ চলবে। আশা করা যায়, বুধবারের ভিতর মেরামতের কাজ শেষ হলে বন্ধ লেনটি খুলে দেওয়া হবে। প্রসঙ্গত, সড়ক সেতুর রাস্তার তলা দিয়ে পাইপ লাইন থাকায় সব সময়ই উদ্বেগের ভিতর থাকতে হয় জনস্বাস্থ্য বিভাগকে। কারণ এই চোরা লিকেজের জন্য রাস্তার তলদেশ বসে যাওয়ার সম্ভাবনা রয়েছে়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ