Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

চাকদহে পৃথক দু’টি পথ দুর্ঘটনায় মৃত ৩

চাকদহে পৃথক দু’টি পথ দুর্ঘটনায় মৃত ৩
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কল্যাণী: চাকদহে বছরের শুরুতেই  দুর্ঘটনা। বৃহস্পতিবার দু›টি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। প্রথমটি ঘটে চাকদহ চৌগাছায়। অনুষ্ঠান দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের। মৃতের নাম বিশ্ব বিশ্বাস (২৭)। তাঁর বাড়ি চাকদহ ব্লকের দেউলি অঞ্চলের নারায়ণপুরে। চৌগাছা এলাকায় তাঁর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এরপর তাঁকে সেখান থেকে উদ্ধার করে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দ্বিতীয় ঘটনাটি ঘটে পিকনিক থেকে বাড়ি ফেরার পথে। স্কুটি দুর্ঘটনায় মৃত্যু হয় আর এক যুবকের। মৃতের নাম স্বরূপ কুণ্ডু (২৯)। তাঁর বাড়ি চাকদহ শহরের নয় নম্বর ওয়ার্ডের দুই নম্বর লালপুর এলাকায়। পাবনা কলোনির তেতুলতলা এলাকার একটি ইলেকট্রিক পোলে তাঁর স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। তাঁকেও গুরুতর আহত অবস্থায় সেখান থেকে উদ্ধার করে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ