Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

চাকদহে বাইক দুর্ঘটনায় মৃত ২

চাকদহে বাইক দুর্ঘটনায় মৃত ২
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কল্যাণী : চাকদহে ১২ নম্বর জাতীয় সড়কের পলাগাছা এলাকায় শনিবার বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই বন্ধুর। মৃতদের নাম অভিজিৎ দাস (২৮) ও প্রসেনজিৎ মাঝি (২৫)। তাঁদের বাড়ি যথাক্রমে চাকদহের চটকাতলা ও লালপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে অভিজিৎ এবং প্রসেনজিৎ রানাঘাট থেকে কাজ সেরে বাইক নিয়ে জাতীয় সড়ক ধরে চাকদহ ফিরছিলেন। সেই সময় পলাগাছার রাস্তার ধারে থাকা ডিভাইডারে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে তাঁদের বাইক। ঘটনাস্থলে দু’জন বাইক থেকে ছিটকে রাস্তায় পড়লে পিছন থেকে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে এসে ওই দু’জনকেই পিষে দিয়ে পালিয়ে যায়। এরপর তাঁদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ