Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

‘ব্যাটল অব গালওয়ান’-এ সলমনের বিপরীতে চিত্রাঙ্গদা, নিশ্চিত করলেন অপূর্ব

ভারতীয় সেনার চরিত্রে সলমন খান। অপূর্ব লাখিয়ার ‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমাতে আর্মির পোশাকে দেখা যাবে বলিউডের ভাইজানকে। আর তাঁর বিপরীতে থাকবেন চিত্রাঙ্গদা সিং।

‘ব্যাটল অব গালওয়ান’-এ সলমনের বিপরীতে চিত্রাঙ্গদা, নিশ্চিত করলেন অপূর্ব
  • ১১ জুলাই, ২০২৫ ১৮:০৭
Prefer us on Google

১১ জুলাই, মুম্বই: ভারতীয় সেনার চরিত্রে সলমন খান। অপূর্ব লাখিয়ার ‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমাতে আর্মির পোশাকে দেখা যাবে বলিউডের ভাইজানকে। আর তাঁর বিপরীতে থাকবেন চিত্রাঙ্গদা সিং। খোদ অপূর্ব লাখিয়া এই বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

প্রথমবার সলমন খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করার বিষয়ে চিত্রাঙ্গদা সিং বলেন, "ব্যাটল অফ গালওয়ানের অংশ হতে পারাটা আমার জন্য খুবই স্পেশাল। কয়েক বছর আগে, মহেশ মাঞ্জরেকর পরিচালিত একটি মারাঠি ছবির রিমেকে সলমন স্যারের সঙ্গে আমার কাজ করার কথা ছিল। কিন্তু সেই ছবিটা আর শুরু হয়নি। আমার এখনও মনে আছে, সলমন স্যার তখন বলেছিলেন, পরের বার আমরা অবশ্যই একসঙ্গে কাজ করব। এখন বহু বছর পরে, তিনি তার কথা রেখেছেন।"

কাস্টিং সূত্রে খবর, চিত্রাঙ্গদার চরিত্রটি এই সিনেমায় অত্যন্ত স্পেশাল। তাঁর বাবা সেনাবাহিনীতে কর্নেল ছিলেন এবং বর্তমানে অবসরপ্রাপ্ত।  ছোটবেলা থেকেই সাহসিকতা, দেশের জন্য ত্যাগ এবং দেশপ্রেমের গল্প শুনে বড় হয়েছেন নায়িকা। এমন চরিত্রেই অভিনয় করতে হবে চিত্রাঙ্গদাকে।

কিছুদিন আগেই এই সিনেমার মোশন পোস্টার প্রকাশ করেছে নির্মাতারা। গালওয়ানে চীনের লাল ফৌজের সঙ্গে যুদ্ধ করেছিল ভারতীয় সেনার বিহার রেজিমেন্ট। সেই বাস্তব কাহিনীই এবার ফুটে উঠবে সিনেমার পর্দায়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ