Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

ভারতীয় সীমান্তের কাছে এয়ার ডিফেন্স সিস্টেম গড়ছে চীন!

তিব্বতের প্যাংগং হৃদের পূর্ব দিকে ভারত ও চীনের আন্তর্জাতিক সীমান্তের খুব কাছেই নির্মাণ কাজ চালাচ্ছে বেজিং। ঠিক ওই...

ভারতীয় সীমান্তের কাছে এয়ার ডিফেন্স সিস্টেম গড়ছে চীন!
  • ২৪ অক্টোবর, ২০২৫ ১৫:১০
Prefer us on Google

তিব্বতের প্যাংগং হৃদের পূর্ব দিকে ভারত ও চীনের আন্তর্জাতিক সীমান্তের খুব কাছেই নির্মাণ কাজ চালাচ্ছে বেজিং। ঠিক ওই জায়গা থেকে ১১০ কিমি দূরে ২০২০ সালে ভারত ও চীনের সেনার মধ্যে হাতাহাতি হয়েছিল। প্যাংগং হৃদের পূর্ব দিকে পুরো দস্তুর নির্মাণ কাজ চালাচ্ছে চীন। সেখানে তৈরি করা হচ্ছে এয়ার ডিফেন্স কমপ্লেক্স। সঙ্গে গড়ে তোলা হচ্ছে কমান্ড ও কন্ট্রোল বিল্ডিং, সেনাদের ছাউনি, গাড়ি রাখার জায়গা, অস্ত্র রাখার ঘর। পুরো বিষয়টি ধরা পড়েছে উপগ্রহ চিত্রে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, ওই জায়গায় ক্ষেপণাস্ত্র ছোড়ার জায়গা বানানো হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই জায়গা থেকে ক্ষেপণাস্ত্র ছোড়রার লঞ্চিং প্যাড যদি চীন বানায় তাহলে চিন্তার কারণ রয়েছে ভারতের। কারণ বেজিংয়ের কাছে রয়েছে অত্যাধুনিক এইচ কিউ-৯ স্থল থেকে আকাশে ছুড়তে পারে এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সিস্টেম। বিষয়টি প্রকাশ্যে প্রথমে আনে আমেরিকার জিও-ইন্টেলিজেন্স সংস্থা অলসোর্স অ্যানালিসিস। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ