Bartaman Logo
৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সন্তান না হওয়াতেই শিশু অপহরণ, জানাল অভিযুক্ত

বি সি রায় শিশু হাসপাতালে অপহরণের ঘটনায় অভিযুক্ত সাবিনা বিবি ওরফে শ্যামলী মণ্ডল নিজের জন্যই শিশুটি নিয়ে পালিয়েছিল। দীর্ঘদিন চিকিৎসার পরও সন্তান না হওয়ায় সে ওই হাসপাতালে ঘুরে বেড়াত বাচ্চার জন্য।

সন্তান না হওয়াতেই শিশু অপহরণ, জানাল অভিযুক্ত
  • ১৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বি সি রায় শিশু হাসপাতালে অপহরণের ঘটনায় অভিযুক্ত সাবিনা বিবি ওরফে শ্যামলী মণ্ডল নিজের জন্যই শিশুটি নিয়ে পালিয়েছিল। দীর্ঘদিন চিকিৎসার পরও সন্তান না হওয়ায় সে ওই হাসপাতালে ঘুরে বেড়াত বাচ্চার জন্য। অন্যের সন্তানকে অপহরণের ছক কষেছিল। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য পেয়েছেন তদন্তকারীরা। অভিযুক্ত জেরায় জানিয়েছে এটি তার দ্বিতীয় বিয়ে। অনেক চেষ্টা করেও সন্তান হয়নি। হাসপাতালে চিকিৎসা করাতে আসছে বলে প্রতিদিন বাড়ি থেকে বেরত। সোজা চলে আসত বি সি রায় হাসপাতালে। সেখানে বিভিন্ন জনের সঙ্গে ভাব জমিয়ে শিশু হাতানোর চেষ্টা করছিল। কিন্তু কোনওভাবেই সফল হচ্ছিল না। এরমাঝে সে স্বামীকে জানায় অন্তঃসত্ত্বা হয়েছে। যে কারণে শিশু অপহরণ করতে সে মরিয়া হয়ে ওঠে। অভিযোগকারিণী মহিলার সঙ্গে পরিচয় হওয়ার পর ঠিক করে নেয় যেভাবেই হোক ছ’মাসের শিশুকে অপহরণ করে বাড়ি নিয়ে যাবে। সেইমতোই সে বাচ্চাটিকে অপহরণ করে কাশীপুর থানার অন্তর্গত নিজের গ্রামের বাড়িতে চলে এসেছিল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ