Bartaman Logo
১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

বন্যা ও ধসে বিধ্বস্ত এলাকা পরিদর্শন মুখ্যমন্ত্রীর, মৃতের পরিবারদের আর্থিক সহায়তা, দিলেন চাকরিও

প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে উত্তরবঙ্গে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার বন্যা ও ধস বিধ্বস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি।

বন্যা ও ধসে বিধ্বস্ত এলাকা পরিদর্শন মুখ্যমন্ত্রীর, মৃতের পরিবারদের আর্থিক সহায়তা, দিলেন চাকরিও
  • ৬ অক্টোবর, ২০২৫ ১৭:১০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি:  প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে উত্তরবঙ্গে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার বন্যা ও ধস বিধ্বস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। জলপাইগুড়ি জেলার নাগরাকাটা সহ ক্ষতিগ্রস্ত অঞ্চল ঘুরে দেখেন এবং দুর্গতদের সঙ্গে কথাও বলেন মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা এবং পরিবারের একজনকে চাকরির আশ্বাসও দেন।

Advertisement

পাশাপাশি বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত রাস্তা, বাঁধ ও ঘরবাড়ি দ্রুত মেরামতির নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। এছাড়া প্রশাসনকে দ্রুত ত্রাণ ও পুনর্গঠন প্রক্রিয়া শুরু করতে বলেন। তিস্তা সংলগ্ন এলাকার বন্যা পরিস্থিতি পর্যালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার মানুষের পাশে রয়েছে। কারও ঘর ভেসে গেলে আমরা নতুন ঘর তৈরি করে দেব। এদিন দুর্গতদের মধ্যে ত্রাণ, খাদ্য ও ওষুধ বিতরণ করা হয়। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।

Advertisement
সম্পর্কিত সংবাদ