Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

রবিবার পশ্চিম মেদিনীপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী

রবিবার দলীয় কর্মসূচি উপলক্ষে পশ্চিম মেদিনীপুরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির প্রশিক্ষণ শিবিরে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।

রবিবার পশ্চিম মেদিনীপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী
  • ২৯ আগস্ট, ২০২৬ ২০:৫৪
Prefer us on Google

সংবাদদাতা, খড়্গপুর: রবিবার দলীয় কর্মসূচি উপলক্ষে পশ্চিম মেদিনীপুরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির প্রশিক্ষণ শিবিরে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। খড়্গপুর গ্রামীণে জাতীয় সড়কের পাশে মকরামপুর কাছে একটি বেসরকারি হোটেলে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে বলে জেলা বিজেপি সূত্রে জানা গিয়েছে। সেখানেই যোগ দেবেন মুখ্যমন্ত্রী। শনিবার সন্ধ্যায় জেলা বিজেপির সভাপতি তন্ময় দাস, সহ-সভাপতি অমূল্য মাইতি প্রমুখ জানান, পূর্ব মেদিনীপুরে একাধিক কর্মসূচি শেষে ঘাটাল সাংগঠনিক জেলার প্রশিক্ষণ শিবিরে পৌঁছবেন শুভেন্দুবাবু। তাঁর নিরাপত্তার বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে জেলা পুলিশ ও প্রশাসনের অন্দরে। এর আগে গত ২০ আগস্ট, বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের সবংয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ