Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ দুই বর্ধমানের ৩১টি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

আজ, রবিবার ভার্চুয়ালি দুই বর্ধমানের ৩১টি পুজো মণ্ডপের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারমধ্যে পূর্ব বর্ধমানের ১৭টি মণ্ডপ রয়েছে।

আজ দুই বর্ধমানের ৩১টি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী
  • ২১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান ও আসানসোল: আজ, রবিবার ভার্চুয়ালি দুই বর্ধমানের ৩১টি পুজো মণ্ডপের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারমধ্যে পূর্ব বর্ধমানের ১৭টি মণ্ডপ রয়েছে। আলমগঞ্জ বারোয়ারি, তেলিপুকুর সুকান্ত স্মৃতি সঙ্ঘ, সর্বমিলন সঙ্ঘ, সবুজ সঙ্ঘ পুজো মণ্ডপের উদ্বোধন হবে। এছাড়া শক্তিগড় সর্বজনীন দুর্গোৎসব কমিটি, মধ্য মেমারি সর্বজনীন, খণ্ডঘোষ হংসরাজ, মণ্ডলপাড়া সর্বজনীন পুজো কমিটির মণ্ডপও এদিন ভার্চুয়ালি উদ্বোধন হয়ে যাবে।

Advertisement

শিল্পাঞ্চলেও ১৪টি বিগ বাজেটের পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মণ্ডপের হাজির থাকবেন মন্ত্রী, বিধায়ক থেকে জেলা প্রশাসনের আমলারা। প্রতি পুজো মণ্ডপে জোরকদমে প্রস্তুতি চলছে। এবার বৃষ্টি পুজোর আগে রীতিমতো অসুরের ভূমিকা নিয়েছে। তাই কোথাও আস্ত মণ্ডপকে প্লাস্টিকে ঢেকে কাজ করছেন শিল্পীরা। কোথাও আবার মণ্ডপ সাজানোর কাজ করা হচ্ছে ক্লাব ঘরে বসেই। 
আজ,  মহালয়ার ভোরে বাড়ি বাড়ি বেজে উঠেছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কালজয়ী কণ্ঠে মহিষাসুরমর্দিনী। সেই মহলয়ার তিথিতেই পুরো মাত্রায় শুরু হয়ে যাচ্ছে দুর্গাপুজো। ইতিমধ্যেই মণ্ডপ থেকে রাস্তাঘাট সেজে উঠেছে। আলোয় ঝলমল করছে শস্যগোলা থেকে শিল্পাঞ্চল। উদ্বোধনের পর পুজোর উদ্দীপনা এদিন সন্ধ্যায় কয়েকগুণ বেড়ে যাবে। মঙ্গলবার আরও ১৬টি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। বেশ কয়েক বছর ধরেই আপকার গার্ডেনের পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানে মণ্ডপে উপস্থিত থাকেন শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। এটি তাঁর পাড়ার পুজোর। এবারও সেই পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। মলয়বাবুর সঙ্গে থাকবেন জেলাশাসক পোন্নমবলম এস ও পুলিস কমিশনার সুনীল চৌধুরী। 
দুর্গাপুরের চতুরঙ্গ পুজো কমিটিরও উদ্বোধন হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরেই। এই পুজোর অন্যতম কর্মকর্তা এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত। মণ্ডপে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ও দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়। দুর্গাপুরের ডুমুরতলা ইয়ুথ সেন্টারের দুর্গাপুজোর উদ্বোধনও ভার্চুয়ালি করবেন মুখ্যমন্ত্রী। মণ্ডপে হাজির থাকবেন দুর্গাপুর পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায়। সালানপুরের পুজোর ভার্চুয়ালি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। 
দুর্গাপুর ফরিদপুর ব্লকের মাদারবনি কোলিয়ারি সর্বজনীন দুর্গাপুজো  কমিটির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এছাড়াও জামুড়িয়া, রানিগঞ্জ, অণ্ডাল, কাঁকসা, পাণ্ডবেশ্বর, বারাবনির একটি করে ও আসানসোল পুরসভার আরও তিনটি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ