গঙ্গা ভাঙন ঠেকাতে আজ দিল্লিতে বৈঠক মুখ্যমন্ত্রীর
  • ২৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গঙ্গা ভাঙন ঠেকাতে অবিলম্বে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সেই লক্ষ্যে মঙ্গলবার কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সিআর পাতিলের সঙ্গে বৈঠক করতে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গঙ্গার রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কমিশনের প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়ালও। মালদহে ভাঙনের জেরে বর্তমানে গঙ্গা এবং ফুলহারের দূরত্ব এসে ঠেকেছে মাত্র ৭৫০ মিটারে। বর্তমানে গঙ্গায় যে হারে ভাঙন হচ্ছে, তাতে আগামী পাঁচ ছয় বছরে দুই নদী মিলে গেলে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রেল ও সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হতে পারে। যা ঠেকাতে ইতিমধ্যে আইআইটি রুরকি, পাটনা এবং কানপুরের সাহায্য চেয়েছে রাজ্য। রবিবার মুখ্যসচিব মালদহ গিয়ে এবিষয়ে পর্যালোচনা বৈঠকও করে এসেছেন। সেই বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়েছিল বিহার এবং ঝাড়খণ্ড। ফলে আজকের বৈঠকে এই ইস্যু প্রাধান্য পেতে চলেছে। এছাড়াও অন্যান্য এলাকায় গঙ্গার ভাঙন নিয়েও আলোচনা হতে পারে বলে খবর।

Advertisement