Bartaman Logo
২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

রথযাত্রায় দীঘায় ২ লক্ষ পুণ্যার্থী সমাগমের সম্ভাবনা, সকলেই ছুঁতে পারবেন রথের দড়ি

রথযাত্রা নিয়ে আজ, বৃহস্পতিবার নবান্ন সভাঘরে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করা হচ্ছে, রথের দিন প্রায় ২ লক্ষ পুণ্যার্থী দীঘায় আসতে পারেন।

রথযাত্রায় দীঘায় ২ লক্ষ পুণ্যার্থী সমাগমের সম্ভাবনা, সকলেই ছুঁতে পারবেন রথের দড়ি
  • ১২ জুন, ২০২৫ ১৯:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রথযাত্রা নিয়ে আজ, বৃহস্পতিবার নবান্ন সভাঘরে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করা হচ্ছে, রথের দিন প্রায় ২ লক্ষ পুণ্যার্থী দীঘায় আসতে পারেন। এদিনের বৈঠকে তাঁদের সকলের নিরাপত্তা সুনিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি সকলেই যাতে জগন্নাথ দেবকে দর্শন করতে পারেন সেই ব্যবস্থাও করা হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ওই দিন মুখ্যমন্ত্রী নিজেও সেখানে থাকবেন। সকল পুণ্যার্থীর নিরাপত্তার কথা মাথায় রেখেই রথ টানার সময় ঠিক করা হবে। রথের দড়ি সেখানে থাকা সকলেই ছুঁতে পারবেন। এর জন্য জগন্নাথ দেবের মাসির বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার লম্বা দুটি দড়ি ফেলা হবে। যাতে সকলেই তা স্পর্শ করতে বা টানতে পারেন। তবে নিরাপত্তা সংক্রান্ত কারণে নির্দিষ্ট সংখ্যক ভলান্টিয়ার এবং সাধু-সন্তরাই ওইদিন রথের দড়ি টানবেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ