Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আর্থিক অনগ্রসরদের জন্য নিউটাউনে স্বল্পমূল্যের আবাসন উপহার মুখ্যমন্ত্রীর

অর্থনৈতিকভাবে অনগ্রসর এবং স্বল্পবিত্ত নাগরিকদের জন্য বুধবার নিউটাউনে বহুতল আবাসনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউটাউনের অ্যাকশন এরিয়া টু’সি এলাকায় সাত একর জমিতে তৈরি হচ্ছে এই আবাসন।

আর্থিক অনগ্রসরদের জন্য নিউটাউনে স্বল্পমূল্যের আবাসন উপহার মুখ্যমন্ত্রীর
  • ১৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অর্থনৈতিকভাবে অনগ্রসর এবং স্বল্পবিত্ত নাগরিকদের জন্য বুধবার নিউটাউনে বহুতল আবাসনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউটাউনের অ্যাকশন এরিয়া টু’সি এলাকায় সাত একর জমিতে তৈরি হচ্ছে এই আবাসন। অর্থনৈতিকভাবে অনগ্রসরদের জন্য তৈরি আবাসনটির নাম ‘নিজন্ন’। আবাসনে ৩০০ স্কোয়ার ফুটের ৪৯০টি ওয়ান বিএইচকে ফ্ল্যাট থাকছে। সেগুলি অর্থনৈতিকভাবে অনগ্রসরদের জন্য সংরক্ষিত। এছাড়া স্বল্পবিত্ত নাগরিকদের জন্য রয়েছে ৬২০ স্কোয়ার ফুটের ৭২০টি টু বিএইচকে ফ্ল্যাট। শীঘ্রই ফ্ল্যাটের জন্য আবেদন নেওয়া শুরু হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। 

Advertisement

মুখ্যমন্ত্রী এদিন ৪৫৫ কোটি ৫০ লক্ষ টাকার প্রকল্পটির উদ্বোধন করেন। এই আবাসন প্রকল্পটি ২৯০ কোটির। এর পাশাপাশি বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের পাশে গড়ে ওঠা এক হাজার ৫১২টি গাড়ি পার্ক করার জন্য অত্যাধুনিক আটতলা পার্কিং কমপ্লেক্স তৈরি হয়েছে। সেটির নাম ‘সুসম্পন্ন’। মুখ্যমন্ত্রী এদিন এটিরও উদ্বোধন করেন। এছাড়া ‘তরণ্য’ নামাঙ্কিত দোতলা ক্যাফেটেরিয়া, ২০০ আসনের মুক্তমঞ্চ, শিশুদের জন্য বিনোদন পার্ক মানুষকে উপহার দেন মমতা। প্রতিটি প্রকল্পের দায়িত্বে আছে হিডকো। এছাড়াও জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থেকে ‘জল্পেশ মন্দির’ যাওয়ার পথে নদীর উপর পূর্তদপ্তর নির্মিত সেতু এবং জল্পেশ মেলা প্রাঙ্গণ থেকে জল্পেশ মন্দিরের শিব চতুর্দশী দ্বার পর্যন্ত নতুন ব্রিজ ও উভয় দিকের রাস্তাও ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেন মমতা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু, বিধাননগরের চেয়ারম্যান সব্যসাচী দত্ত, বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

Advertisement
সম্পর্কিত সংবাদ