Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সিদ্দিকুল্লাকে ফোন মুখ্যমন্ত্রীর, হামলা ও প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে কথা

গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর উপর আক্রমণের ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিদ্দিকুল্লাকে ফোন করে গোটা ঘটনার খবর নেন মুখ্যমন্ত্রী।

সিদ্দিকুল্লাকে ফোন মুখ্যমন্ত্রীর, হামলা ও প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে কথা
  • ৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর উপর আক্রমণের ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিদ্দিকুল্লাকে ফোন করে গোটা ঘটনার খবর নেন মুখ্যমন্ত্রী। চারপাতার একটি লিখিত অভিযোগ মুখ্যমন্ত্রীকে দিয়েছেন সিদ্দিকুল্লা। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এমনটাই দাবি মন্ত্রীর।

Advertisement

সম্প্রতি একটি কর্মসূচিতে যাওয়ার সময় পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। সেইসময় তাঁর গাড়িতে হামলা চলোনো হয় বলে অভিযোগ। ওই ঘটনায় সিদ্দিকুল্লা আহত হন। তৃণমূলের বেশ কয়েকজন কর্মীর বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ ওঠে। মূলত তৃণমূল ছাত্র পরিষদের জেলা নেতৃত্বের নামে অভিযোগ জমা পড়ে। ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস প্রশাসন সবদিক খতিয়ে দেখছে। এই প্রক্ষোপটে সিদ্দিকুল্লাকে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী। পাঁচ মিনিটের মতো দু’জনের মধ্যে কথা হয়েছে। সিদ্দিকুল্লা যে অভিযোগপত্র মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছিলেন, তার প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে প্রশাসন। সিদ্দিকুল্লার দাবি, মুখ্যমন্ত্রী সুবিচারের আশ্বাস দিয়েছেন। এজন্য একটু অপেক্ষা করতে বলেছেন তিনি। তাই অনুগামী ও সহকর্মীদের অনুরোধ, কেউ রাস্তায় নেমে পাল্টা বিক্ষোভ কর্মসূচিতে যাবেন না। মূলত, বেশ কয়েকজন জেলা নেতার নামে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছে কিছু খবর এসেছে। নেতাদের আচরণ ও কাজকর্ম নিয়ে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব নজর রাখছে। সিদ্দিকুল্লা দাবি করেছেন, তৃণমূলের নাম ও ছবি ব্যবহার করে দলের যে নেতারা নিজেদের স্বার্থসিদ্ধি করছেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। যারা তোলাবাজি করছে, কয়েকশো কোটি টাকার অবৈধ সম্পত্তি করেছে, মাফিয়ারাজ চালাচ্ছে, তারা কোনওভাবেই দলের সম্পদ হতে পারে না। এলাকা থেকে যাদের নামে অভিযোগ আসছে, যারা দলের বদনামের কারণ, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক।

Advertisement
সম্পর্কিত সংবাদ