Bartaman Logo
২৭ মে, ২০২৬

ছত্তিশগড়ের প্রাক্তন মন্ত্রীকে তলব ইডির

ছত্তিশগড়ের প্রাক্তন মন্ত্রীকে তলব ইডির
  • ৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
রায়পুর: ছত্তিশগড়ে কংগ্রেস জমানার মন্ত্রীকে ডেকে পাঠাল ইডি। আবগারি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে প্রাক্তন মন্ত্রী কাওয়াসি লাখমর বিরুদ্ধে। শুক্রবার তাঁকে ডেকে পাঠায় রায়পুরের ইডি অফিস। সূত্রে খবর, গত ২৮ ডিসেম্বর রায়পুর, সুকমা সহ সাতটি স্থানে তল্লাশি চালিয়ে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ পায় তদন্তকারী সংস্থা। অবৈধ মদ বিক্রি থেকে তিনি কমিশন পেতেন বলে অভিযোগ। সেই সূত্রে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় ইডি। যদিও লাখমা বলেন, গ্রামে থাকার যাবতীয় নথি দেখতে চেয়েছিল। আমি সেগুলি জমা দেওয়ার জন্য সময় চেয়েছি। এনিয়ে কোনওরকম রাজনৈতিক মন্তব্য করব না। 
Advertisement
সম্পর্কিত সংবাদ