Bartaman Logo
২৭ মে, ২০২৬

ছত্তিশগড়ে সাংবাদিক খুনে হায়দরাবাদ থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার

ছত্তিশগড়ে সাংবাদিক খুনে হায়দরাবাদ থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
বিজাপুর (ছত্তিশগড়): ছত্তিশগড়ে সাংবাদিককে খুনের ঘটনায় মূল অভিযুক্তকে হায়দরাবাদ থেকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম সুরেশ চন্দ্রকর। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সাংবাদিক মুকেশ চন্দ্রকরকে খুনের ষড়যন্ত্র ধৃত ঠিকাদার সুরেশই করেছিলেন। পুলিস সূত্রে খবর, ঘটনার দিন থেকেই সে পলাতক ছিল।
Advertisement
প্রসঙ্গত, মুকেশ গত ১ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল। গত শুক্রবার রাতে বিজাপুর শহরের ছাট্টানপাড়া বস্তি এলাকায় সুরেশের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকেই মুকেশের দেহ উদ্ধার হয়। এরপর থেকেই বেপাত্তা ছিল সুরেশ। পুলিস তাঁর দুই ভাই দীনেশ ও রীতেশ চন্দ্রকর সহ মোট তিনজনকে গ্রেপ্তার করে। সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি মুকেশের মোবাইল নম্বরও ট্র্যাক করা হয়। এরপর সুরেশের বাড়িতে তৈরি নতুন সেপটিক ট্যাঙ্কের হদিশ পায় পুলিস। পরে তার মধ্যে থেকেই উদ্ধার হয় সাংবাদিকের দেহ। রাস্তা নির্মাণে ১২০ কোটি টাকা ‘কেলেঙ্কারি’র পর্দাফাঁস করেছিলেন তিনি। আর সেই ‘অপরাধে’ই খুন হতে হয় মুকেশকে।
সম্পর্কিত সংবাদ