Bartaman Logo
২৭ মে, ২০২৬

ছত্তিশগড়ে পুকুরে পড়ল গাড়ি, মৃত ৮  

ছত্তিশগড়ে পুকুরে পড়ল গাড়ি, মৃত ৮
 
  • ৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
রায়পুর: নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল গাড়ি।এর জেরে মৃত্যু হল আটজনের। রবিবার ভোররাতে ছত্তিশগড়ের বলরামপুরের কাছে দুর্ঘটনাটি ঘটে। ইতিমধ্যেই মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস। 
Advertisement
লরিমা থেকে সুরজপুরের দিকে যাওয়ার পথে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায় গাড়িটি। এর ফলে চালক সহ গাড়ির আট আরোহীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন মহিলা ও এক শিশুকন্যা। স্থানীয় ও পুলিস সূত্রে খবর, গাড়িটি দ্রুতগতিতে থাকার জন্যই এই দুর্ঘটনা ঘটে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। 
সম্পর্কিত সংবাদ