Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে কাঁথিতে গ্রেপ্তার গৃহশিক্ষক

ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে কাঁথিতে গ্রেপ্তার গৃহশিক্ষক
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ গৃহশিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেপ্তার করেছে কাঁথি থানার পুলিস। অভিযোগকে কেন্দ্র করে কাঁথির মহিষাগোট গ্রাম পঞ্চায়েতের কাপাসদা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম দিলীপ শীট। তাঁর বাড়ি কাপাসদা এলাকায়। সোমবার ধৃত গৃহশিক্ষককে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তদন্তের স্বার্থে তিনদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। তাঁর বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পার্শ্ববর্তী গ্রামের বছর পনেরোর ওই ছাত্রী তাঁর কাছে টিউশন পড়ত। গত শনিবার ছাত্রীকে একা পেয়ে অভিযুক্ত গৃহশিক্ষক তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ছাত্রী বাড়িতে এসে সবকিছু জানায়। এরপর ছাত্রীর বাবা থানায় এবিষয়ে অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্তে নেমে রবিবার অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেপ্তার করে। আইসি প্রদীপকুমার দাঁ বলেন, বিস্তারিত জানতে ধৃত গৃহশিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হবে। তাই তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে অভিযুক্ত শিক্ষকের দাবি, কয়েকজনের প্ররোচনায় তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ