Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ছাত্রীর শ্লীলতাহানি, ছাত্র সহ ধৃত শিক্ষক

ছাত্রীর শ্লীলতাহানি, ছাত্র সহ ধৃত শিক্ষক
  • ২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কল্যাণী: নবম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে চাকদহ থানা এলাকায়। ঘটনায় বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে গৃহশিক্ষক সহ দুই ছাত্রকে। জানা গিয়েছে, ঘটনার দিন ওই ছাত্রী স্থানীয় গৃহশিক্ষকের বাড়িতে পড়তে যায়। অভিযোগ, গৃহশিক্ষকের অনুপস্থিতিতে সেখানে দশম শ্রেণির দুই ছাত্র তার শ্লীলতাহানি করে। এরপর শিক্ষককে আসতে দেখে পালিয়ে যায় ওই দুই ছাত্র। অভিযোগ, এরপর ছাত্রীটি ঘটনার কথা গৃহশিক্ষককে জানালে তিনিও ছাত্রীটির শ্লীলতাহানি করে। এরপর সেখান থেকে আতঙ্কে কোনওভাবে বেরিয়ে এসে পরিবারকে গোটা ঘটনা জানায় ছাত্রী। মেয়ের মুখে তা শোনার পর পরিবার চাকদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত নামে পুলিস ওই রাতেই তিনজনকেই গ্রেপ্তার করে।
Advertisement
সম্পর্কিত সংবাদ