Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ছাত্রীকে ধর্ষণ টোটোচালকের

স্কুলে নিয়ে যাওয়ার পথে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল টোটোচালকের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় এনিয়ে জলপাইগুড়ি মহিলা থানায় অভিযোগ দায়ের হয়েছে। জলপাইগুড়ির কাদোবাড়ি এলাকার বাসিন্দা ওই ছাত্রীকে রোজই স্কুলে নিয়ে যাওয়া আসা করত ওই টোটোচালক

ছাত্রীকে ধর্ষণ টোটোচালকের
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: স্কুলে নিয়ে যাওয়ার পথে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল টোটোচালকের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় এনিয়ে জলপাইগুড়ি মহিলা থানায় অভিযোগ দায়ের হয়েছে। জলপাইগুড়ির কাদোবাড়ি  এলাকার বাসিন্দা ওই ছাত্রীকে রোজই স্কুলে নিয়ে যাওয়া আসা করত ওই টোটোচালক। গত ২১ জানুয়ারি স্কুলে নিয়ে যাওয়ার সময় সে ছাত্রীকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার কথা কাউকে বললে ছাত্রীকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় সে। ছাত্রীর পরিবারের দাবি, ওই টোটোচালক মেয়েটিকে চকোলেট খেতে দেয়। পরিচিত হওয়ার সুবাদে ছাত্রী সেটি নেয়। কিন্তু ওই চকোলেট খেতেই বেহুঁশ হয়ে পড়ে সে। এরপর মেয়েটিকে ওই টোটোচালক স্কুলে না নিয়ে গিয়ে তিস্তাপাড়ে নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। যেহেতু ওই টোটোচালক ভয় দেখিয়ে রেখেছিল, সেকারণে ঘটনার কথা এতদিন বাড়িতে জানায়নি ওই ছাত্রী। কিন্তু শুক্রবার মেয়েটির স্কুল ব্যাগ থেকে তার মা প্রেগন্যান্সি কিট পান। এরপর তিনি চেপে ধরতেই ওই ছাত্রী ঘটনাটি জানায়। পুলিস জানিয়েছে, ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ