সংবাদদাতা, উলুবেড়িয়া: বৃহস্পতিবার ছটপুজো। রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি উলুবেড়িয়া পুরসভার উলুবেড়িয়া, চেঙ্গাইল ও বাউড়িয়ার গঙ্গার বিভিন্ন ঘাটেও ছটপুজো হবে। দিন কয়েক আগে উলুবেড়িয়া পুরসভার পক্ষ থেকে গঙ্গার বিভিন্ন ঘাট পরিদর্শন করার পর সোমবার বাউড়িয়ার ঘাট পরিদর্শন করলেন হাওড়ার জেলাশাসক পি দীপাপপ্রিয়া। তাঁর সঙ্গে ছিলেন উলুবেড়িয়ার মহকুমা শাসক মানসকুমার মণ্ডল সহ পুলিস আধিকারিক ও স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার।
Advertisement
ছটপুজোয় পুণ্যার্থীদের যাতে কোনওরকম অসুবিধা না হয়, সেই দিকটা এদিন খেয়াল রাখতে বলেন জেলাশাসক। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন। পুরসভা সূত্রে খবর বৃহস্পতিবার বিকেল এবং শুক্রবার ভোরে লক্ষাধিক পুণ্যার্থী বিভিন্ন ঘাটে আসবেন। সেই বিষয়টি মাথায় রেখে প্রতিটি ঘাটে পর্যাপ্ত আলো, পানীয় জল ও মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা থাকছে। পাশাপাশি ঘাটগুলিতে পুলিস, পুরসভার আধিকারিকরা ছাড়াও পুরসভার নির্মল বন্ধুরা থাকবেন।



