Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ছটপুজো ঘিরে রটনা, উত্তেজনা হালিশহরে

ছটপুজো ঘিরে রটনা, উত্তেজনা হালিশহরে
  • ২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শুক্রবার হালিশহরের চাঁদনী ঘাটে ছটপুজোকে কেন্দ্র করে জটিলতা তৈরি হয়। এবার সেখানে ছটপুজো করা যাবে না বলে কেউ বা কারা প্রচার করতে শুরু করে। স্থানীয় বাসিন্দাদের দাবি, যিনি এতদিন ছটপুজোর আয়োজন করেছেন, তাঁকেই দায়িত্ব নিতে হবে। এই দাবিতে চাঁদনী ঘাটের সামনের রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পুলিস গিয়ে অবরোধ তুলে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। আজ, শনিবার তাঁরা হালিশহর পুরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষের সঙ্গে দেখা করবেন। 
Advertisement
এ ব্যাপারে শুভঙ্কর ঘোষ জানিয়েছেন, পুরসভা ওই ঘাট মেরামতের কাজ করছে। তা দেখে কেউ বা কারা মানুষকে বিভ্রান্ত করতে রটিয়ে দিয়েছে, এই ঘাটে ছটপুজো করা যাবে না। উল্লেখ্য, প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের অনুগামীরা ছটপুজোর আয়োজন করতেন। তাঁদের হাত থেকে পুরসভা ছটপুজোর যাবতীয় ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছে। যাকে কেন্দ্র করেই এই গোলমাল বলে স্থানীয় সূত্রে খবর। দুর্গাপুজো, কালীপুজোর মতোই পুরসভা ও প্রশাসন ছটপুজোকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। ৭-৮ নভেম্বর ছটপুজো। তার আগে ঘাটগুলির সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্পর্কিত সংবাদ