Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ছাঁটাই দুই রন্ধনকর্মী, অভিযুক্ত প্রধান শিক্ষক

ছাঁটাই দুই রন্ধনকর্মী, অভিযুক্ত প্রধান শিক্ষক
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তারকেশ্বর: হরিপাল ব্লকের হরিপুর কিঙ্করবাটি পঞ্চায়েতের চক প্রাথমিক বিদ্যালয়ের দুই রন্ধনকর্মীকে কাজ থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ ওঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ব্লক ও শিক্ষাদপ্তরে অভিযোগ দায়ের‌ করেছেন দুই রন্ধনকর্মী। স্কুল কর্তৃপক্ষের দাবি, গাফিলতির কারণেই এঁদের সরিয়ে দেওয়া হয়েছে। 
Advertisement
চক প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ৮০ জন। স্কুলের রন্ধনকর্মী মিঠু ঘোষ ও দুর্গা দেসির দাবি, বাম আমল থেকে আমর কাজ করছি। ২১ বছর এই স্কুলের রান্নার দায়িত্ব রয়েছি। বর্তমানে স্কুলের প্রধান শিক্ষক স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে হাত মিলিয়ে আমাদের কাজ থেকে সরিয়ে দিতে চাইছে। অক্টোবর মাস থেকে আমাদের স্কুলে যেতে বারণ করা হয়েছে। সেই জায়গায় তৃণমূল ঘনিষ্ঠ কর্মীদের কাজে যোগদান করানোর চেষ্টা চলছে। বর্তমানে পঞ্চায়েত সদস্য নিজেই রান্নার কাজ করছে। দীর্ঘদিনের আমাদের এই কাজ থেকে পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়া হচ্ছে। বিডিও, শিক্ষা দপ্তর সহ সমস্ত জায়গায় লিখিতভাবে জানিয়েছি। পুনরায় বহাল করা হোক আমাদের। প্রধান শিক্ষক পলাশ রুইদাস জানান, ছাত্রছাত্রীদের অযত্ন করতো। কমিটি ও অভিভাবকদের সম্মতিক্রমে কাজ বন্ধ করা হয়েছে। এর সঙ্গে রাজনীতির যোগ নেই। 
সম্পর্কিত সংবাদ