Bartaman Logo
১০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ছোটদের হাতে মোবাইল নয়, ফুটবল দিতে বললেন অনুব্রত

ছোটদের হাতে মোবাইল নয়, ফুটবল দিতে বললেন অনুব্রত
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বোলপুর: ছোটোদের হাতে মোবাইল না দিয়ে পায়ে ফুটবল দিন। বোলপুরের টাউন ক্লাবের মাঠে খেলা দেখতে এসে অভিভাবকদের উদ্দেশে এমনই পরামর্শ দিলেন এসআরডিএর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। গত ১০জানুয়ারি থেকে বোলপুরের টাউন ক্লাবে শুরু হয়েছে ধীরানন্দ নায়ক স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট। রবিবার টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ছিল। যা দেখতে অনুব্রত ছাড়াও মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 
Advertisement
অনুব্রত বলেন, একটা সময় এই মাঠে খেলা দেখার জন্য মানুষ গিজগিজ করত। অথচ নতুন প্রজন্ম মাঠে আসে না। তারা মোবাইলে বুঁদ হয়ে রয়েছে। তাই সকলকে মাঠে ফেরাতে হবে। খেলাধুলা বন্ধের জন্য মোবাইলকেই তিনি দায়ী করেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী যে অনুদান দেন তা কোচিংয়ের জন্য, পিকনিক করার জন্য নয়। আদিবাসীরা একমাত্র খেলাধুলোকে এখনও ধরে রেখেছে। ক্লাবের সদস্য বুড়ো ঘোষাল ও সুবীর বন্দ্যোপাধ্যায় বলেন, এদিন হাওড়া ইউনিয়ন বনাম বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মধ্যে ফাইনাল খেলা হয়। নির্দিষ্ট সময়ে খেলা ২-২ গোলে অমীমাংসিত ছিল। এরপর টাইব্রেকারে বর্ধমান বিশ্ববিদ্যালয় ৪-২ গোলে টুর্নামেন্টের বিজয়ী হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ