নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: রাস্তা থেকে ছিনতাই হওয়া একটি ট্রাক দু’মাস পর উদ্ধার করল পোলবা থানার পুলিস। মঙ্গলবার রাতে বৈদ্যবাটি এলাকা থেকে ট্রাকটি উদ্ধার হয়। ট্রাক ছিনতাইয়ের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিস। হুগলি গ্রামীণ পুলিসের ডিএসপি (শৃঙ্খলা ও প্রশিক্ষণ) প্রিয়ব্রত বক্সি বলেন, ট্রাক ছিনতাইয়ের অভিযোগ পাওয়ার পর বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত করা হয়। শেই সূত্র ধরেই ট্রাকের হদিশ পাওয়া যায়। দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, গত আগস্ট মাসের এক গভীর রাতে ১৬ চাকার ওই ট্রাকটি ছিনতাই করে দুষ্কৃতীরা। ট্রাকের মালিক নদীয়ার কল্যাণীর বাসিন্দা নন্দন মজুমদার মগরা থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, ওই রাতে ট্রাকটি তিনি চালাচ্ছিলেন। পাশে তাঁর বাবা বসেছিলেন। ট্রাক খালি করে আসার সময় সুগন্ধ্যা মোড়ে রাজহাটের কাছে একটি গাড়ি তাঁদের পথ আটকায়।
সেই গাড়িতে থাকা দুষ্কৃতীরা ট্রাক থামিয়ে উঠে পড়ে। পরে একটি জায়গায় তাঁদের নামিয়ে দিয়ে ট্রাকটি নিয়ে পালায়। এমনকী, তাঁদের সঙ্গে থাকা কয়েক হাজার টাকাও ছিনিয়ে নেয় তারা। পুলিস জানিয়েছে, ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই ঘটনায় আর কারা জড়িত, তাও খতিয়ে দেখা হচ্ছে।
নন্দনবাবু বলেন, ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে ট্রাকটি কিনেছিলাম। প্রাণের ভয়ে আমরা সেদিন দুষ্কৃতীদের আটকাতে পারিনি। কিন্তু পুলিস তৎপরতার সঙ্গে দু’মাসের মধ্যে ওই ট্রাক উদ্ধার করায় কিছুটা স্বস্তি মিলেছে।