Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ছেলের পাশে আমির

ছেলের পাশে আমির
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
‘আমাকে আপনারা যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন, তার ৫০ শতাংশ যদি আরিয়ানকে দেন, তাহলেই হবে’, সদ্য নেটফ্লিক্সের এক অনুষ্ঠানে একথা বলেন শাহরুখ খান। আরিয়ান কেরিয়ার শুরু করছেন ইন্ডাস্ট্রিতে। সেই প্রেক্ষিতে সব দিক থেকে ছেলের পাশে থাকার বার্তা দিয়েছেন বলিউড বাদশা। একই পথে হাঁটছেন আমির খানও। তাঁর পুত্র জুনেইদের ডেবিউ হয়েছে ওটিটি প্রজেক্ট ‘মহারাজা’ দিয়ে। এবার বড়পর্দায় পা রাখতে চলেছেন তিনি। তার আগে ছেলের অভিনীত ছবি ‘লাভিয়াপ্পা’র জন্য জোরকদমে প্রচার চালাচ্ছেন আমির খান। শোনা যাচ্ছে, এই ছবিতে নাকি ক্যামিও করেছেন আমির। আর কয়েকদিন পরেই মুক্তি পাবে জুনেইদ ও শ্রীদেবী কন্যা খুশি কাপুর অভিনীত ছবিটি। মুক্তির আগে এই খবর প্রকাশ্যে আসতেই ছবি ঘিরে আগ্রহ তৈরি হয়েছে। যদিও আমিরকে সত্যিই জুনেইদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে কি না, সে বিষয়টি নির্মাতাদের তরফে এখনও স্পষ্ট করে প্রকাশ্যে কিছু জানানো হয়নি। অন্যদিকে, সদ্য এক সাক্ষাৎকারে জুনেইদ অকপটে জানিয়েছেন, তিনি নাচতে পারেন না। তাই ফারহা খান তাঁর নাচের দৃশ্য ছবি থেকে বাদ দিয়েছেন। জুনেইদের এই স্বীকারোক্তি মনে ধরেছে অনুরাগীদের। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ