Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ছেলের ছবি প্রকাশ্যে

ছেলের ছবি প্রকাশ্যে
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ছেলে বরদানের বয়স এক বছর। সেই উপলক্ষ্যে একরত্তি পুত্রর ছবি প্রকাশ্যে আনলেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি এবং তাঁর স্ত্রী শীতল ঠাকুর। গোটা বিশ্বের সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের পরিচয় করিয়ে দিলেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় সন্তানের ছবি শেয়ার না করার পক্ষপাতী বহু তারকা। মূলত নিরাপত্তাজনিত কারণেই এই সিদ্ধান্ত নেন তাঁরা। আবার পর্দার সামনে থাকা পেশাদাররা অনেকেই সন্তানের ছবি শেয়ার করেন। কিন্তু কোনও অবস্থাতেই সেই ছবির অপব্যবহার কাম্য নয়। বিক্রান্তও সেই মত ব্যক্ত করেছেন।   
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ