Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ছাগল ব্যবসায়ীর কোটি টাকা লুটে ধৃত আরও ১

ছাগল ব্যবসায়ীর কোটি টাকা লুটে ধৃত আরও ১
  • ২৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নারকেলডাঙায় ছাগল ব্যবসায়ী ইফতিকার আহমেদ খানের চোখে স্প্রে করে কোটি টাকা লুটের ঘটনায় আরও এক যুবককে গ্রেপ্তার করল লালবাজার। ধৃতের নাম মহম্মদ নাদিম (৩৪)। তার কাছ থেকে লুট হওয়া কোটি টাকার মধ্যে প্রায় সাড়ে ৩৪ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। পাশাপাশি লুটে ব্যবহৃত বাইকটিও বাজেয়াপ্ত করেছে লালবাজার। এ নিয়ে এই লুটের মামলায় মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিস। কলকাতা পুলিসের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এই খবর জানিয়েছেন।
Advertisement
লুটের ঘটনাটি ঘটেছিল গত শনিবার সকাল ৯টা নাগাদ। নারকেলডাঙা থানার এপিসি রোড এবং রাজা রাজনারায়ণ স্ট্রিটের ক্রসিংয়ে দু’টি বাইকে করে দুষ্কৃতীরা এসে ছাগল ব্যবসায়ী ইফতিকারের বাঁ হাতে ছুরি মারে। তারা তাঁর কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ওই ব্যাগেই এক কোটি টাকা ছিল। অভিযোগ পেয়ে নারকেলডাঙা থানার পাশাপাশি লালবাজারের ডাকাতি দমন শাখার গোয়েন্দারা একযোগে তদন্তে নামেন। এই মামলায় ধৃত মহম্মদ জাসিম ওরফে ফয়জান প্রধান অভিযুক্ত। লুটের আগে টানা ২১ দিন সে ইফতিকার আহমেদ খানের গতিবিধির উপর নজরদারি চালাচ্ছিল। তপসিয়ার বাসিন্দা ধৃত নাসিরুল খান ছাগলপট্টিতে কাজ করে। নাসিরুলের মাধ্যমেই ইফতিকারের লেনদেনের তথ্য হাতে পেয়েছিল ফয়জান। তারপর দলবল জুটিয়ে লুটের পরিকল্পনা করে সে।
Advertisement
সম্পর্কিত সংবাদ