Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ছাদ থেকে পড়ে মৃত্যু বৃদ্ধার

ছাদ থেকে পড়ে মৃত্যু বৃদ্ধার
  • ২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। নাম সবিতা দত্ত (৫৯), বাড়ি বনগাঁয়। জানা গিয়েছে, মঙ্গলবার সবিতাদেবী স্বরূপনগরের চারঘাটে আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। দুপুরে ছাদে পোশাক মেলতে গিয়ে অসাবধানতাবশত পড়ে যান। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাবড়া হাসপাতলে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন ওই রাতেই তাঁর মৃত্যু হয়। হাবড়া থানার পুলিস দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বারাসত হাসপাতালে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে তারা।
Advertisement
সম্পর্কিত সংবাদ