Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুবক

ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুবক
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বালিগঞ্জে বহুতলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। মৃতের নাম ভবিষ্য বালানি (২৩)। মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ ঘটনাটি ঘটেছে বালিগঞ্জ সার্কুলার রোডে। রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে শেক্সপিয়র সরণি থানা এলাকার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে বালিগঞ্জ থানার পুলিস জানতে পেরেছে, ওই বহুতলের চারতলার একটি ফ্ল্যাটে থাকতেন ভবিষ্য। কলকাতা পুলিসের এক সূত্র জানাচ্ছে, তাঁর পকেট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। তাতে আত্মহত্যার কথা লেখা রয়েছে। তাঁর ঘর থেকে মনোরোগ সংক্রান্ত ওষুধের কিছু পাতা পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে পুলিসের অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই যুবক।
Advertisement
সম্পর্কিত সংবাদ