Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ছাদ চাপা পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ছাদ চাপা পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: একতলা বাড়ির ছাদ ভাঙার সময় চাপা পড়ে মৃত্যু হয়েছে এক যুবকের। বুধবার সকালে খানাকুলের বন্দিপুরের ঘটনা। পুলিস জানিয়েছে, মৃতের নাম পিন্টু সামন্ত (৩০)। তাঁর বাড়ি খানাকুলের কিশোরপুরে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পিন্টুবাবু পেশায় নির্মাণ শ্রমিক। এদিন সকালে তিনি বন্দিপুরে একটি পুরনো পাকা বাড়ির ছাদ ভাঙার কাজ করছিলেন। আচমকা ওই ছাদ পিন্টুবাবুর উপর হুড়মুড়িয়ে পড়ে যায়। তিনি চাপা পড়ে যান। পুলিস ও স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিস মৃতদেহ ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ