Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে ইসলামপুরে তৃণমূলের আলাপচারিতা

লক্ষ্য ছাব্বিশের বিধানসভা। তার আগে দলের শাখা সংগঠনকে মজবুত করার লক্ষ্যে ঝাঁপিয়েছে মহিলা তৃণমূলের রাজ্য নেতৃত্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের আর্থ-সামাজিক বিকাশে একাধিক প্রকল্প চালু করেছেন।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে ইসলামপুরে তৃণমূলের আলাপচারিতা
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ইসলামপুর: লক্ষ্য ছাব্বিশের বিধানসভা। তার আগে দলের শাখা সংগঠনকে মজবুত করার লক্ষ্যে ঝাঁপিয়েছে মহিলা তৃণমূলের রাজ্য নেতৃত্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের আর্থ-সামাজিক বিকাশে একাধিক প্রকল্প চালু করেছেন।
Advertisement
সেগুলি তুলে ধরতে এবার মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মসূচি ‘আলাপচারিতা।’ ১৫ ফেব্রয়ারি ইসলামপুরে ‘আলাপচারিতা’য় উপস্থিত থাকবেন সংগঠনের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এজন্য দলের অন্দরেও জোর প্রস্তুতি শুরু হয়েছে। ইসলামপুরে রবিবার দুপুরে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেনের বাড়িতে এবিষয়ে প্রস্ততি সভা হয়। 
সেখানে গ্রাম পঞ্চায়েত প্রধান, দলের অঞ্চল নেতৃত্ব, মহিলা তৃণমূল কংগ্রেস ও মহিলা সঙ্ঘের নেত্রীরা উপস্থিত ছিলেন। প্রতিটি অঞ্চল থেকে মহিলাদের সভায় নিয়ে আসার জন্য অঞ্চল সভাপতি, দলীয় প্রধান ও মহিলা তৃণমূল নেত্রীদের দায়িত্ব দেওয়া হয়েছে। কমলাগাঁও সুজালি ও গোবিন্দপুর অঞ্চল থেকে ৩০০ জন করে মহিলা কর্মসূচিতে আনার টার্গেট দেওয়া হয়েছে। বাকি ১১ টি অঞ্চল থেকে টার্গেট ২০০ জন করে।
দলের ব্লক সভাপতি জাকির হোসেন বলেন, ইসলামপুরে কর্মসূচিটি হওয়ায় আমরা সবাই ঝাঁপিয়েছি। এদিন প্রস্তুতি বৈঠক হয়েছে।
মহিলা তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি চৈতালি ঘোষ বলেন, ‘আলাপচারিতা’ কর্মসূচি মূলত মহিলা তৃণমূলের কর্মিসভা। এবার ২৬ জানুয়ারি থেকে ২৭ ফেব্রয়ারি পর্যন্ত রাজ্যের প্রতিটি জেলায় আলাপচারিতা নামে কর্মসূচি নেওয়া হয়েছে। 
ইসলামপুরে মহিলা তৃণমূল কংগ্রেসের জেলার কর্মিসভা হচ্ছে। নাম আলাপচারিতা। জেলার প্রতিটি ব্লক থেকে কর্মী সমর্থকেরা উপস্থিত থাকবেন। 
সংগঠনের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও উপস্থিত থাকবেন।
সংগঠন সূত্রে জানা গিয়েছে, মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ায় নিয়ম মেনে ইন্ডোর কর্মসূচি নেওয়া হয়েছে। টার্মিনাসের শেডের নীচে সমস্ত জায়গাটা কাপড় দিয়ে ঘিরে দেওয়া হবে। মাইক ব্যবহার করা হবে না।
Advertisement
সম্পর্কিত সংবাদ