Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

ছবি তোলায় নিষেধাজ্ঞা

ছবি তোলায় নিষেধাজ্ঞা
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বাবা, মায়ের হাত ধরে হেঁটে যাচ্ছে তৈমুর এবং জেহ। ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানিতে তাকিয়ে থাকা মুশকিল। এতদিন পর্যন্ত এই তো ছিল চেনা ছবি। কিন্তু তাতে বদল আনতে চান সইফ আলি খান এবং করিনা কাপুর খান। দিন কয়েক আগে সইফের উপর হামলার পর এখনও আতঙ্কিত পতৌদি পরিবার। সেকারণে দুই ছেলের ছবি আর তুলতে দিতে রাজি নন তাঁরা। সইফের উপর হামলার ১২দিনের মধ্যেই মঙ্গলবার করিনার টিমের তরফে মুম্বইয়ে পাপারাৎজিদের সঙ্গে একটি বৈঠক করা হয়। সেখানে তাঁদের তৈমুর ও জেহর ছবি তোলা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে। এমনকী সইফ-করিনার বাড়ির বাইরে চিত্রসাংবাদিকরা যাতে ভিড় না করেন, সেই অনুরোধও করা হয়েছে। গত ১৬ জানুয়ারি মধ্যরাতে সইফের উপর হামলার পর সর্বস্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দুই সন্তানের নিরাপত্তাও বাড়ানো হয়েছে বলে খবর। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ