Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

চাঁদা তুলে সহকর্মীর বিদ্যুৎ বিল মেটালেন পুরকর্মীরা

চাঁদা তুলে সহকর্মীর বিদ্যুৎ বিল মেটালেন পুরকর্মীরা
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ভাতার টাকা তিনমাস দেয়নি পুরসভা। তা নিয়ে শুরু হয়েছে কর্মবিরতি, আন্দোলনও। তারই মধ্যে সহকর্মীর জন্যে চাঁদা দিয়ে আন্দোলনকে মজবুত করার বার্তা দিলেন চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীরা। 
Advertisement
চুঁচুড়া পুরসভার বিদ্যুৎ দপ্তরের কর্মী দেবাশিস চক্রবর্তী তিনমাস বিদ্যুৎ বিল মেটাতে পারেননি। বুধবার সকালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে যায় বিদ্যুৎবণ্টন কোম্পানি। দুপুরে পুরসভার সামনে আন্দোলন কর্মসূচিতে যোগ দিতে এসে সেই কথাই সহকর্মীদের বলেন দেবাশিসবাবু। বিষয়টি জানতে পেরেই আন্দোলনকারীরা একযোগে চাঁদা তুলতে নেমে পড়েন। সকলেই যাঁর যেমন সাধ্য টাকা দিয়ে সাহায্য করেন। শেষপর্যন্ত দুপুরের পরে বিদ্যুৎ সংযোগ বহাল হয় দেবাশিসবাবুর বাড়িতে। গোটা ঘটনায় আপ্লুত দেবাশিস বলেন, আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আমাদের সকলেরই বাজারে প্রচুর ঋণ। সকলেরই পকেট ফাঁকা। তারপরেও সহকর্মীরা যা করেছেন তাতে আমি চিরঋণী হয়ে গেলাম। পুরকর্মী সংগঠনের নেতা অসীম অধিকারী বলেন, পুরকর্মীদের কি অবস্থা তা ওই ঘটনায় স্পষ্ট হয়েছে। পাশাপাশি, আন্দোলনের ঐক্য এদিন আরও একবার স্পষ্ট হয়ে গিয়েছে। 
সম্পর্কিত সংবাদ