Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

চুঁচুড়ায় সমাপ্ত টেবিল  টেনিস প্রতিযোগিতা

চুঁচুড়ায় সমাপ্ত টেবিল  টেনিস প্রতিযোগিতা
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: শেষ হল চুঁচুড়ার অল বেঙ্গল টেবল টেনিস প্রতিযোগিতা। চুঁচুড়া স্টেশন রোডের যুবসঙ্ঘ আয়োজিত ওই প্রতিযোগিতার বিজয়ীদের হাতে এদিন পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকদের সূত্রে জানা গিয়েছে, ১১, ১৩ এবং ১৫ বছর– এই তিনটি ভাগে ছেলে ও মেয়ে প্রতিযোগীদের বিভক্ত করা হয়েছিল। মেয়েদের ১১ বছর বিভাগে স্নেহা দাস, ১৩ বছর বিভাগে মৌরিয়া দাস ও  ১৫ বছর বিভাগে কলকাতার দিয়াশিনী ঘোষ চ্যাম্পিয়ান হয়েছে। ছেলেদের ১১ ও ১৩, দুটি বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে রাজদীপ বিশ্বাস। ১৫ বছর বিভাগে রুদ্রাক্ষ দাস চ্যাম্পিয়ন হয়েছে। উদ্যোক্তা আশিস দত্ত বলেন,  হাওড়া ও হুগলির পাশাপাশি কলকাতা এবং দুই চব্বিশ পরগনা থেকেও বিপুল সংখ্যক প্রতিযোগী এসেছিল। 
Advertisement
সম্পর্কিত সংবাদ