Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

চুঁচুড়ায় পুকুরে রাখা জালে আটকে মৃত্যু পেঁচার

চুঁচুড়ায় পুকুরে রাখা জালে আটকে মৃত্যু পেঁচার
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পুকুরের উপর ফেলে রাখা জালে আটকে মারা গেল একটি লক্ষ্মীপেঁচা। সম্প্রতি সাহাগঞ্জের ডানলপ এলাকা থেকে জখম পেঁচাটিকে উদ্ধার করেন শুভম রাম নামে এক পশুপ্রেমী। দিন দু’য়েক পাখিটির যত্ন করেন। শুক্রবার চুঁচুড়ার প্রাণী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। চিকিৎসক জয়জিৎ মিত্র চিকিৎসা করেন। কিন্তু পেঁচাটিকে বাঁচানো যায়নি। জয়জিৎবাবু বলেন, ‘দিনকয়েক আগে একটি বাজপাখিকে বাঁচাতে পেরেছিলাম। কিন্তু পেঁচাটিকে বাঁচানো যায়নি।’ 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ