নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চুঁচুড়ার কাপাসডাঙায় পরপর তিনটি বাড়িতে চুরির চেষ্টাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার রাতে ওই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে দুষ্কৃতীরা দাসপাড়ার তারক দাসের বাড়িতে চুরি করতে ঢোকে। কিন্তু সেই বাড়িতে তারা বিশেষ কিছু পায়নি। তারপর তারকবাবুর প্রতিবেশী অনিতা কর্মকারের বাড়িতে চুরির চেষ্টা চালায়। সেই সময় চন্দননগরে শোভাযাত্রা দেখে একদল বাসিন্দা ফিরছিলেন। তাঁরাই হইচই জুড়ে দেওয়ায় দুষ্কৃতীরা পালিয়ে যায়। ওই রাতেই পাড়ার অন্য প্রান্তে শিপ্রা চন্দ নামে এক মহিলার বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা। সেখানেও তারা তেমন কিছু পায়নি। গোটা বাড়ি তছনছ করা হয়েছে। ভোররাত থেকেই এ নিয়ে কাপাসডাঙায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস জানিয়েছে, রাতের টহল নিয়মিত চলছে। তবে টহল আরও বাড়ানো হবে। -নিজস্ব চিত্র



