Bartaman Logo
৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কালীঘাট তৃণমূল ছাড়লেন চন্দ্রিমা, মমতাকে লেখা চিঠি ঘিরেও জল্পনা

কালীঘাট তৃণমূল ছাড়লেন চন্দ্রিমা, মমতাকে লেখা চিঠি ঘিরেও জল্পনা
  • ৪ জুলাই, ২০২৬ ০৮:৪০
Prefer us on Google

কলকাতা, ৪ জুলাই: সংকটকালে আরো নিঃসঙ্গ কালীঘাট তৃণমূল! এবার দল ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। আজ, শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে নিজের সিদ্ধান্ত জানালেন দীর্ঘদিনের সঙ্গী। ঘটনাচক্রে তাঁর লেখা চিঠি ঘিরেও আলোচনা চলছে। পরে সংবাদমাধ্যমকে চন্দ্রিমা বললেন, ‘কালের যাত্রায় সবাইকে পা মেলাতে হয়।’

Advertisement

তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘গুড গার্ল’ হিসেবেই পরিচিত চন্দ্রিমা। দল যখন ক্ষমতায় ছিল, তখন গুরুত্বপূর্ণ নানা দায়িত্ব সামলেছেন তিনি। এমনকী বিধানসভা ভোটে ভরাডুবির পরে তৃণমূল বেসুরোদের সংখ্যা যখন বাড়ছিল, তখন রাজ্য সভানেত্রীর দায়িত্বভার বর্তায় চন্দ্রিমার উপরে। দলের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট দেখভালের দায়িত্ব তাঁকে দেন মমত। শেষ পর্যন্ত দীর্ঘদিনের সেই সম্পর্কে ইতি টানলেন চন্দ্রিমা। রাজ্য সভানেত্রীর পাশাপাশি দলের অন্য সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন তিনি।
তৃণমূলের মালিকানা এবং দলের প্রতীকের দখল নিয়ে কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূলের দড়ি টানাটানি চলছে। এমন সময়ে চন্দ্রিমার পদত্যাগপত্রটিও চচর্ার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ এই চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে উল্লেখ করেছেন প্রাক্তন মন্ত্রী। তৃণমূলের চেয়ারপার্সন হিসেবে নয়। স্বাভাবিকভাবে শুরু হয়েছে গুঞ্জন। তবে কি নব্য তৃণমূলে নাম লেখাতে চলেছেন মমতার ‘গুড গার্ল’? এর উত্তর দেবে সময়।

Advertisement
সম্পর্কিত সংবাদ