Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিশ্বকর্মা নিরঞ্জন উপলক্ষ্যে আজ-কাল নিয়ন্ত্রিত চক্ররেল

উৎসেবর মরশুমে ঢাকে কাঠি পড়ে গেল। রাজ্যজুড়ে বুধবার সাড়ম্বরে পুজিত হলেন বিশ্বকর্মা। আজ বৃহস্পতিবার ও কাল শুক্রবার দু’দিন নিরঞ্জন পর্ব চলবে।

বিশ্বকর্মা নিরঞ্জন উপলক্ষ্যে আজ-কাল নিয়ন্ত্রিত চক্ররেল
  • ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উৎসেবর মরশুমে ঢাকে কাঠি পড়ে গেল। রাজ্যজুড়ে বুধবার সাড়ম্বরে পুজিত হলেন বিশ্বকর্মা। আজ বৃহস্পতিবার ও কাল শুক্রবার দু’দিন নিরঞ্জন পর্ব চলবে। সেই উপলক্ষ্যে আজ ও কাল দু’দিন নিয়ন্ত্রিত হবে শহরের চক্ররেল পরিষেবা। বাবুঘাট সহ গঙ্গার একাধিক ঘাটে বিশ্বকর্মা ঠাকুরের ভাসান চলবে। তাই ঘাট লাগোয়া চক্ররেলের চলাচলে বিঘ্নিত হবে। যার মধ্যে এক জোড়া ট্রেন (৩০৪১৬ ও ৩০৪৫১) দু’দিন চলবে না। এছাড়াও একগুচ্ছ চক্ররেল দু’দিন সম্পূর্ণ রুটে চলাচল করবে না। যার মধ্যে অনেক ট্রেন কলকাতা স্টেশন, শিয়ালদহ (নর্থ) বালিগঞ্জ স্টেশনে যাত্রা শুরু করবে ও শেষ করবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ