Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

‘রক্তকরবী’ দিয়ে নাট্য পরিচালনায় চৈতি

‘রক্তকরবী’ দিয়ে নাট্য পরিচালনায় চৈতি
  • ২৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• সিনেমার পর এবার নাট্য পরিচালনায় অভিনেত্রী চৈতি ঘোষাল। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’ নাটক দিয়েই মঞ্চ পরিচালনায় পথচলা শুরু করছেন তিনি। মঞ্চে ‘নন্দিনী’ চরিত্রে চৈতির চির পরিচিতি। দশম শ্রেণিতে পড়ার সময় তৃপ্তি মিত্রর তত্ত্বাবধানে নন্দিনীর ভূমিকায় তাঁর প্রথম মঞ্চাভিনয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নন্দিনী চরিত্রের গভীরতা ও ব্যাপ্তিকে আপন বোধ,  মনন ও মেধার  মাপকাঠিতে মঞ্চে ক্রমে পল্লবিত করেছেন অভিনেত্রী। কিছু দিন আগে গৌতম হালদারের পরিচালনায় নন্দিনীর প্রাণোচ্ছলতার মঞ্চায়ন ঘটিয়েছেন তিনি। কিন্তু গৌতম হালদারের আকস্মিক ও অকাল প্রয়াণে থমকে যায় রক্তকরবী’র নাট্যায়ন। নন্দিনী চরিত্রে অভিনয়ের সঙ্গে সঙ্গে রক্তকরবীরকে নিজস্ব নাট্যবোধ ও দীক্ষা দিয়ে সম্পাদনা ও পরিচালনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন চৈতি। আগামী ৫ এপ্রিল, অ্যাকাডেমির মঞ্চে ‘রক্তকরবী’র পূর্ণমঞ্চায়নের মাধ্যমে শুরু হবে নাট্য পরিচালক হিসেবে চৈতি ঘোষালের নতুন পথ চলা। একইসঙ্গে দীর্ঘকাল নিষ্ক্রিয় থাকা বাবার (শ্যামল ঘোষাল) নাট্যদল অফবিট-এর পূণর্জাগরণ ঘটাতে চলেছেন চৈতি। কার্যকরী প্রযোজকের ভূমিকায় রয়েছে ‘অফবিট’ দলটি। প্রযোজনা করছে ‘ভবানীপুর শিশিক্ষু’। সহ প্রযোজনায় থাকছে ‘ঋতব্রত প্রোডাকশনস’। এই উপলক্ষ্যে সম্প্রতি প্রেস ক্লাবে ‘রক্তকরবী’ নিয়ে আবুল বাশার, দেবজ্যোতি মিশ্র ও প্রচেত গুপ্ত’র মনোজ্ঞ মূল্যায়নের শেষে চৈতি বলেন, ‘রক্তকরবীর মঞ্চায়ন থেমে যাওয়া কোনও ভাবেই কাম্য নয়। যুদ্ধ-বিধ্বস্ত পৃথিবীতে আজও ভীষণভাবে প্রাসঙ্গিক রবীন্দ্রনাথের এই রূপক-সাংকেতিক নাটকটি।’ রাজার চরিত্রে অভিনয় করেছেন দেবেশ রায়চৌধুরী। আবহ-সঙ্গীতের দায়িত্বে থাকছেন দেবজ্যোতি মিশ্র। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ