Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

চড়া সুদের টোপ, ধৃত প্রতারণা চক্রের পান্ডা

চড়া সুদের টোপ, ধৃত প্রতারণা চক্রের পান্ডা
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: মোটা টাকা সুদের প্রলোভন দিয়ে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ। অবশেষে এই কান্ডের মূল পান্ডা গৌতম মণ্ডলকে নদীয়ার ধানতলা থেকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে হাবড়া থানার পুলিস। বুধবার তাকে আদালতে তোলা হলে সাতদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
Advertisement
হাবড়ার এজি কলোনির বাসিন্দা গৌতম মণ্ডল তাঁর দুই ছেলে গৌরব ও চন্দনকে নিয়ে ‘ক্ষুদ্র ঋণ প্রকল্প’ নামে একটি সংস্থা খোলে ২০১৬ সালে। ব্যাঙ্ক ও পোস্ট অফিসের থেকে আরও বেশি সুদের ‘টোপ’ দেয় তাঁরা। কাউকে বলা হয়- দৈনিক সঞ্চয় করলে দেড় বছরের মাথায় দ্বিগুণ টাকা ফেরত দেওয়া হবে। অথবা ৩৬৫ দিন টাকা জমানো হলে পরের মাসে সুদ সহ সেই টাকা ফেরত দেওয়া হবে। বহু মানুষ সেই টোপ গিলে ওই সংস্থায় টাকা রাখতেও শুরু করে।  প্রথম কয়েক বছর সুদ সহ টাকা ফেরতও পেয়েছিলেন অনেকে। তাদের প্রায় ১৩ হাজার গ্রাহক ছিল বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। হঠাৎ ২৮ নভেম্বর ওই সংস্থার অফিসে তালা দিয়ে উধাও হয় সবাই। সকলের ফোনও বন্ধ হয়ে যায়। পরের দিন থানায় অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে চন্দনকে কলকাতা থেকে গ্রেপ্তার করে হাবড়া থানা।
সম্পর্কিত সংবাদ