Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

চড়া সুদের টোপ, ৬৩ লক্ষ টাকা হাতিয়ে ধৃত যুবক

চড়া সুদের টোপ, ৬৩ লক্ষ টাকা হাতিয়ে ধৃত যুবক
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চড়া সুদের টোপ দিয়ে বিভিন্ন ব্যক্তির থেকে ৬৩ লক্ষ টাকা প্রতারণা করা হয়েছে। এমন অভিযোগে কলকাতা পুলিসের সাইবার থানা এক যুবককে গ্রেপ্তার করল। ধৃতের নাম শুভঙ্কর জানা (৩৪)। বুধবার ভোরে তাঁকে মন্দারমণির একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। বিচারক তাকে ১০ জানুয়ারি পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। মুখ্য সরকারি কৌঁসুলি অভিজিৎ চট্টোপাধ্যায় জানান, অভিযুক্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে টাকা লগ্নি করার কথা বলত বিভিন্ন আমানতকারীকে। চড়া সুদের লোভ দেখানো হতো তাঁদের। সেই ফাঁদে পা দিয়ে অনেকেই তাঁর কাছে টাকা লগ্নি করেন। টাকা তাঁর অ্যাকাউন্টে জমা পড়ার পরই সেই সমস্ত আমানতকারীদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিতেন তিনি। সম্প্রতি বিষয়টি জানিয়ে পুলিসে অভিযোগ দায়ের করেন কয়েকজন আমানতকারী। এরপরই পুলিস তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
Advertisement
সম্পর্কিত সংবাদ