নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চায়ের বাজার বাড়াতে আফ্রিকার দেশগুলির দিকে নজর দেওয়া উচিত। কারণ সেখানকার চায়ের চাহিদার বিষয়টি এখনও অধরা রয়ে গিয়েছে এশিয়ার চা উৎপাদনকারী দেশগুলির কাছে। বৃহস্পতিবার ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন চেয়ারম্যান হেমন্ত বাঙ্গুর এমনই মত প্রকাশ করলেন। তাঁর কথায়, ভারত সহ এশিয়ার চা উৎপাদক দেশগুলি রপ্তানির ক্ষেত্রে ইউরোপের উপর নির্ভরশীল। সেখানে বাজার থমকে গিয়েছে। এদিকে বাজারে চাহিদার চেয়ে জোগান বেড়ে গিয়েছে। তাই দাম মিলছে না। সেই কারণেই আফ্রিকায় জোগানের বিষয়ে আমাদের নজর দেওয়া উচিত।



