পরপর আটবার উল্টে গেল যাত্রীবাহী গাড়ি। তা সত্ত্বেও কারও চোট পর্যন্ত লাগেনি! শুক্রবার রাজস্থানের নাগৌরে হাইওয়েতে এই ঘটনার সিসি ক্যামেরা ফুটেজ ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, ওই এসইউভিতে পাঁচজন যাত্রী ছিলেন। দ্রুতগতিতে গাড়িটি চালাচ্ছিলেন চালক। রাস্তায় মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। ভিডিওতে দেখা গিয়েছে, কয়েক সেকেন্ডের মধ্যে পরপর আটবার উল্টে যায় গাড়িটি। শেষপর্যন্ত একটি গাড়ির শোরুমের দরজায় ধাক্কা মেরে থেমে যায় সেটি। ওই শোরুমের দরজা ভাঙলেও গাড়ির আরোহীরা অক্ষত থেকে গিয়েছেন। দুর্ঘটনার পর তাঁরা চা পান করতে চান।



