Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

১ আগস্ট থেকেই রাজ্যে শুরু জনগণনা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অবশেষে রাজ্যে শুরু হতে চলল জনগণনা বা সেন্সাসের কাজ। আজ শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

১ আগস্ট থেকেই রাজ্যে শুরু জনগণনা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
  • ২৯ মে, ২০২৬ ১৫:৫২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে রাজ্যে শুরু হতে চলল জনগণনা বা সেন্সাসের কাজ। আজ শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। এদিন রাজ্যের সমস্ত নাগরিককে জনগণনায় সক্রিয়ভাবে সহযোগিতা করার আবেদনও জানিয়েছেন তিনি। তিনি জানান এই জনগনণার কাজে ভারতবর্ষ অনেক এগিয়ে গিয়েছে সেখানে আমাদের পশ্চিমবঙ্গ অনেকটাই পিছিয়ে রয়েছে। 

Advertisement

মুখ্যমন্ত্রী বলেন, এই জনগণনা রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর দাবি, বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে দীর্ঘদিন ধরে অনুপ্রবেশ এবং সীমান্তে পর্যাপ্ত ফেন্সিং না থাকার কারণে রাজ্যের জনসংখ্যার গঠনে পরিবর্তন এসেছে। তাই সঠিক তথ্য সংগ্রহের জন্য এই সেন্সাস বিশেষ তাৎপর্যপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। সবচেয়ে উল্লেখযোগ্য, এবার প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে জনগণনা করা হবে। ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে এই প্রক্রিয়া শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে কিছুটা দেরিতে কাজ শুরু হলেও নির্ধারিত সময়ের মধ্যেই তা সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আরো জানান, জনগণনা সাংবিধানিক দায়বদ্ধতা। এই জনগণনার সঙ্গে কোনো রাজনৈতিক যোগসূত্র নেই। 
১ অগস্ট থেকে ১৫ অগস্ট পর্যন্ত চলবে ‘সেলফ এনুমারেশন’ পর্ব। অর্থাৎ নাগরিকরা নিজেরাই অনলাইনের মাধ্যমে তথ্য জমা দিতে পারবেন। সাধারণ মানুষের সুবিধার জন্য চালু করা হচ্ছে হেল্পলাইন নম্বর ১৮৫৫ এবং একটি ল্যান্ডলাইন নম্বর: ০৩৩-২৩৩৫৯৫০৩। পাশাপাশি চালু করা হবে সরকারি ওয়েবসাইটও। 

Advertisement
সম্পর্কিত সংবাদ