Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

ত্বিশা শর্মার তদন্তভার নিতে চলেছে সিবিআই, নির্দেশ শীর্ষ আদালতের

মডেল-অভিনেত্রী ত্বিশা শর্মা-র মৃত্যুর তদন্তভার নিতে চলেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। সোমবার সরকারি সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই সংস্থার একটি বিশেষ দল ভোপালে পৌঁছেছে।

ত্বিশা শর্মার তদন্তভার নিতে চলেছে সিবিআই, নির্দেশ শীর্ষ আদালতের
  • ২৫ মে, ২০২৬ ১২:৫৫
Prefer us on Google

নয়াদিল্লি, ২৫ মে: মডেল-অভিনেত্রী ত্বিশা শর্মা-র মৃত্যুর তদন্তভার নিতে চলেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। সোমবার সরকারি সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই সংস্থার একটি বিশেষ দল ভোপালে পৌঁছেছে। মধ্যপ্রদেশ পুলিশের কাছ থেকে তদন্তের সমস্ত নথি ও প্রমাণ সংগ্রহ করে খুব শীঘ্রই সিবিআই আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করবে।

Advertisement

সোমবার মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট অব ইন্ডিয়া-র বেঞ্চে প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী জানান, এই মামলায় নিরপেক্ষ, স্বাধীন এবং স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা হবে। পুলিশ ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতার ৮০(২), ৮৫ এবং ৩(৫) ধারায় মামলা দায়ের করেছে। পাশাপাশি পণপ্রথা বিরোধী আইনের একাধিক ধারাও যুক্ত করা হয়েছে। অভিযোগে রয়েছে ত্বিশার স্বামী সমর্থ সিং এবং গিরিবালা সিংয়ের নাম। শুনানিতে সলিসিটর জেনারেল আদালতকে জানান, তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সিবিআই তদন্ত শুরুর ব্যবস্থা করবেন।

এদিন শীর্ষ আদালত জানায়, 'ত্বিশা শর্মার পরিবার ও তার শ্বশুরবাড়ি উভয় পক্ষের পরিবারের সদস্যদের অনুরোধ করা হচ্ছে, তাঁরা যেন সংবাদমাধ্যমে বিবৃতি না দিয়ে নিজেদের বক্তব্য তদন্তকারী সংস্থার কাছেই নথিভুক্ত করেন। এতে তদন্তে কোনও পক্ষপাত বা নেতিবাচক প্রভাব পড়বে না'।

ত্বিশার পরিবারের অভিযোগ, তাঁর শ্বশুরবাড়ির সদস্যরাই মানসিক নির্যাতনের মাধ্যমে তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। অন্যদিকে, শ্বশুরবাড়ির দাবি, অভিনেত্রী মাদকাসক্ত ছিলেন। বিয়ের মাত্র পাঁচ মাসের মধ্যেই রহস্যজনক মৃত্যু হয় ত্বিষার। গত ১২ মে নয়ডার শ্বশুরবাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে জানা যায়, গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে দেখা যায় ঘরের ভিতরে। এই ঘটনায় ইতিমধ্যে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে দেশজুড়ে। ত্বিষার স্বামী সমর্থ সিং পেশায় আইনজীবী। তাঁর শাশুড়ি গিরিবালা সিং অবসরপ্রাপ্ত বিচারক। তরুণীর মৃত্যুর পর থেকেই শ্বশুরবাড়ির বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ তুলেছেন ত্বিষার পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, বিয়ের পর থেকেই ত্বিষার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চলত। এমনকি তদন্ত প্রক্রিয়াতেও প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে শাশুড়ি গিরিবালা সিংয়ের বিরুদ্ধে। মডেল-অভিনেত্রী ত্বিষার অস্বাভাবিক মৃত্যু ঘিরে এখন তীব্র বিতর্ক ও উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ